Posts

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছু সময়: শেখ হাসিনা

Image
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছু সময়: শেখ হাসিনা নভেম্বর ২, ২০১০ ২৫ বৈশাখ ১৪১৭, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করলাম। যাবার পথে দেখলাম, রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে। চানখারপুল হয়ে আমার গাড়ী কারাগারের প্রধান ফটকে পৌঁছাল। ১৯৭০ সালের নির্বাচনে এই এলাকায় ঘরে ঘরে গিয়েছি। ১৯৫৪ সাল থেকে আমরা তখন ঢাকায় বসবাস শুরু করি তখন থেকেই এই রাস্তায় যাতায়াত আমাদের জন্য এক রকম নিয়মিত ছিলই বলা যায়। ১৯৫৪ সালে আব্বা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। তারপর হঠাৎ করে কেন্দ্রীয় শাসন চালু হলে ৯২ ক ধারা দিয়ে জরুরী অবস্থা জারি করে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়। নেতাদের গ্রেফতার শুরু হয়। তখন আব্বাও বন্দি হলেন। সাথে আরও অনেক মন্ত্রী, এমপি। শেরে-এ-বাংলা এ কে ফজলুল হকও তখন বন্দি হন। সেই থেকেই জেলখানায় আব্বার সাথে সাক্ষাৎ করতে আসতাম আমি, কামাল ও ছোট্ট জামাল। আমরা মায়ের হাত ধরে আব্বার সাথে দেখা করতে আসতাম। মাসে দু’বার দেখা করার সুযোগ পেতাম। তার আগেও আব্বা জেলে ছিলেন। ১৯৪৮ সাল থেকে তিনি বহুবার জেলে গেছেন। ১৯৪৯ সাল থেকে ১৯৫২ সাল একটানা প্রায় তিন বছর জেলে কেটেছে তাঁর জীবন।...

Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People’s Republic of Bangladesh at the General Debate of the 65th Session of the General Assembly

Bangladesh, General Debate, 65th Session 25 September 2010 Address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People’s Republic of Bangladesh at the General Debate of the 65th Session of the General Assembly of the United Nations (New York, 23-25 and 27-30 September 2010) Great Video For All Time . ... http://www.unmultimedia.org/tv/webcast/2010/09/bangladesh-general-debate-65th-session.html

আজ জননেত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন

Image
আজ জননেত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার জন্ম। পিতা শেখ মুজিবুর রহমান, মাতা বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান তিনি। তার ডাক নাম হাসু। দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি হাসু। শৈশব-কৈশোর কেটেছে দাদা-দাদির কোলে-পিঠে টুঙ্গিপাড়ায়। তারা পাঁচ ভাইবোন। কনিষ্ঠরা হলেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল। এদের মধ্যে শেখ হাসিনা এবং রেহানা ছাড়া কেউ জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের হাতে নিহত হন। বাবাকে খুব একটা কাছে না পেলেও শৈশব-কৈশোর আনন্দেই কেটেছে শেখ হাসিনার। গ্রামবাংলার ধুলোমাটি আর সাধারণ মানুষের সঙ্গেই বেড়ে উঠেছেন তিনি। শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরোনো ঢা...

Talibans 'warn Bangladesh'

Talibans 'warn Bangladesh' Tue, Sep 28th, 2010 12:13 pm BdST Dial 2000 from your GP mobile for latest news Dhaka, Sept 28 (bdnews24.com)—The Afghan Talibans have warned Bangladesh against deployment of its army to assist the coalition forces fighting them in Afghanistan. The Times of India, citing the international news agency AFP, on Tuesday ran a report where it said that the Talibans implored the Bangladesh government to reject a US request for sending troops to the war-ravaged south Asian country. The request, which is yet to be accepted by Dhaka, was made by US envoy Richard Holbrooke during his talks in New York with Bangladesh foreign minister Dipu Moni. The Talibans responded by posting messages in Arabic and Pashto on its website while Jihadist forums called on Dhaka to spurn the US request, the US monitoring service SITE said.

জামায়াতের আইনজীবী ফখরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে

স্বাধীনতার ৩৯ বছর পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন মানবতাবিরোধী অপরাধে সন্দেহভাজন অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। তিনি বলেছেন, একাত্তরে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো যুদ্ধ হয়নি। অপরদিকে তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করে এর পাল্টা জবাব দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউর গোলাম আরিফ টিপু ও সদস্য জেয়াদ আল মালুম। তারা বলেছেন, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এজন্য ফখরুল ইসলামের নাগরিকত্বও বাতিল হতে পারে। স্বাধীনতা যুদ্ধের ৩৯ বছর পর এ ধরনের বক্তব্য দিয়ে তিনি কা-জ্ঞানহীতার পরিচয় দিয়েছেন বলেও উল্লেখ করেছেন তারা। সরকারের দায়িত্বশীল একটি মহল সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি চলছে। সূত্রটি আরো জানায়, যে জামায়াত আইনজীবী রাষ্টদ্রোহী মূলক বক্তব্যের প্রতিবাদে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টিকে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আইনজীবী ফখরুল ইসলাম গতকাল বুধবার ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সাংবাদিকদের বলেন, একাত্তরে যুদ্ধ হয়েছে পাকিসতানের সঙ্গে ভা...

খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোঃ আবু সায়েম, জিয়াউর রহমান ও এইচ এম এরশাদও অবৈধ খমতা দখলকারী।

Image
অবৈধ ক্ষমতা দখলের পথপ্রদর্শক জিয়া সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে আদালত বলেছেন, ‘অত্যন্ত দুঃখজনক হলেও সত্য হচ্ছে, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করে তাদের বিদেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিয়েছিলেন। তিনি সংবিধানকে করেছিলেন ক্ষতবিক্ষত। মূলত জিয়াই অবৈধভাবে ক্ষমতা দখলের পথ দেখিয়েছিলেন অন্যদের। আর তার উত্তরাধিকারী হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখল করেন এরশাদ।’ সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে গতকাল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক আইনের অধীনে প্রতিষ্ঠিত ক্যাঙ্গার" কোর্টের (বিশেষ সামরিক ট্রাইব্যুনাল) মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও জাতির জনকের খুনিদের পুরষ্কৃত ও পুনর্বাসিতও করেছেন তিনি। এমনকি খন্দকার মোশতাকের সঙ্গে মিলে ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে সপরিবারে জাতির জনকের হত্যার বিচারের পথ র"দ্ধ করেন। সংবিধানের সপ্তম সংশোধনী ও সামরিক শাসনসংক্রান- এক রায়ে গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট একথা উলেস্নখ করেন। এ রায়ে হ...

প্রবাসীরা জানুয়ারি থেকেই ভোটার হতে পারবেন

Image
প্রবাসীরা জানুয়ারি থেকেই ভোটার হতে পারবেন প্রবাসী বাংলাদেশি এবং দ্বৈত নাগরিকদের ভোটার করতে সরকার আইন সংশোধন করলে নির্বাচন কমিশন আগামী জানুয়ারিতেই তাদের ভোটার তালিকাভুক্ত করার উদ্যোগ নেবে। প্রাথমিকভাবে বিদেশে ৪৮টি দূতাবাস, মিশনের মাধ্যমে ভোটার তালিকাভুক্ত করা হবে। আগামী ১ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর পাশাপাশি দ্বৈত নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তির কাজ চলবে। এক মাস ভোটার তালিকাভুক্তির কাজ চলবে। নির্বাচন কমিশন সরাসরি তাদের ভোটার তালিকাভুক্তি করবে না। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।ভোটার হওয়ার পদ্ধতি : প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে বিশেষ ফরম তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে পাঠানো হবে। সংশ্লিষ্ট দেশে প্রবাসী বাংলাদেশি এবং দ্বৈত নাগরিকরা আবেদন করে ভোটার তালিকাভুক্ত হবেন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, ভোটার হওয়া সম্পর্কিত সবকিছু বিধিমালায় বিস্তারিত উল্লেখ করা হবে। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দূতাবাস থেকে পাওয়া তালিকা নির্বাচন কমিশনের জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে যাচাই-বাছাই করা...