Posts

Secretary-General Addresses High-Level Meeting on Food Security

Image
Bangladesh, at UN, urges greater support for ‘climate migrants’ Prime Minister of Bangladesh Addresses General Assembly Sheikh Hasina, Prime Minister of Bangladesh, addresses the general debate of the sixty-fourth session of the General Assembly. Location: United Nations, New York Date: 26 September 2009 Secretary-General Addresses High-Level Meeting on Food Security Secretary-General Ban Ki-moon (centre) addresses a high-level meeting of international stakeholders on food security issues. Sheikh Hasina (left), Prime Minister of the People’s Republic of Bangladesh, and Hillary Rodham Clinton (right), Secretary of State of the United States of America, also took part in the meeting. Location: United Nations, New York Date: 26 September 2009 document.write(413,413441)) Secretary-General Meets Prime Minister of Bangladesh Secretary-General Ban Ki-moon meets Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh, in Geneva. Date: 03 September 2009 http://www.un.org/apps/...

নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে জলিলের পদত্যাগ করা উচিত : প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে জলিলের পদত্যাগ করা উচিত : প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৮ - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিলের সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়া উচিত। লন্ডনে দলের সাবেক সাধারণ সম্পাদক জলিলের সর্বসাম্প্রতিক মন্তব্য সম্পর্কে শেখ হাসিনা বলেন, "তিনি (জলিল) কি একইভাবে নির্বাচিত হয়েছেন? এমন অভিযোগের আগে সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগ করা উচিত।" রোববার নিউ ইয়র্ক সময় রাত ১০টায় (সোমবার সকাল ৯টা) নিউ ইয়র্কে বাংলা সংবাদ মাধ্যমসমূহের সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি 'শান্তির দেশ' হিসেবে প্রতিষ্ঠা করতে চান বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোনো স্থান নেই। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে রূপায়নের ইচ্ছার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা কারো সঙ্গেই যুদ্ধ চাই না। তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত রাখতে হবে।" অপর এক প্রশ্নের জবাবে প্...

বঙ্গবন্ধুর অটোগ্রাফ গ্রহণের ৩৫ বছর পর------

Image
বঙ্গবন্ধুর অটোগ্রাফ গ্রহণের ৩৫ বছর পর------ জাতিসংঘ থেকে শ্বেতাঙ্গ আমেরিকান ড. এলেন কর্তৃক সংরক্ষিত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অটোগ্রাফওয়ালা স্ট্যাম্প।৩৫ বছরের ব্যবধানে অদ্ভূত যোগসূত্র পিতা-কন্যার মধ্যে। আর এটি স্থাপিত হয় ড. এলেন হেম্যান নামক শ্বেতাঙ্গ একজন আমেরিকানের মাধ্যমে। জাতিসংঘে সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দানের ৩৫ বছরের ব্যবধানের ঘটনা এটি নয়। তার চেয়েও হৃদয়গ্রাহী। ৩৫ বছর আগে ১৯৭৪ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবের ছবি সংবলিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর তথা অটোগ্রাফ নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের। ২৬ সেপ্টেম্বর অর্থাৎ গত শনিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দানের পর শেখ হাসিনার মুখোমুখী হন ঐ লোকটি। তার হাতে বঙ্গবন্ধুর স্বাক্ষরওয়ালা স্ট্যাম্প এবং সাথে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত আরেকটি স্ট্যাম্প। সেটির নীচে লেখা লাইবেরিয়া। ৩৫ বছর আগে বাবার অটোগ্রাফ প্রদানকৃত স্ট্যাম্প আমেরিকানের হাতে দেখে অভিভূত হন শেখ হাসিনা এবং সকলের অজান্তে তিনি ঐ আমেরিকানের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন চোখের পানিতে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছীব সংবলিত স্ট্যাম্পের নীচে শেখ হ...

৩৫ বছর পর বাংলায় ভাষণ শুনবে জাতিসংঘ সাধারণ পরিষদ

৩৫ বছর পর বাংলায় ভাষণ শুনবে জাতিসংঘ সাধারণ পরিষদ ঢাকা, সেপ্টেম্বর ২৫ (টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৩৫ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন সরকার প্রধান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে এ ভাষণ দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বক্তা হিসেবে ভাষণ দেবেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ১২টার মধ্যে তার ভাষণ দেওয়ার সময় নির্ধারিত আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভের পর ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু। তবে জাতিসংঘের কোনও অধিবেশনে বাংলায় ভাষণদানকারী সরকারপ্রধানদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হবেন শেখ হাসিনা। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধিদের অন্যতম ইফতেখার আহমদ চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায়...

জলিল জনগণের রায়কে অসম্মান করেছেন: ওবায়দুল কাদের

‘পলাশি থেকে ধানমন্ডি’ http://vimeo.com/6757881 জলিল জনগণের রায়কে অসম্মান করেছেন: ওবায়দুল কাদের ফেনী, সেপ্টেম্বর ২৫ (টোয়েন্টিফোর ডটকম) - সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে সাংসদ আব্দুল জলিলের বক্তব্য নাকচ করে দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, "জলিল সাহেব জনগণের রায়কে অসম্মান করেছেন।" শুক্রবার রাত ৯টার দিকে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ওবায়দুল বলেন, "দেশ ও দলের ভেতরের কথা অন্য দেশে গিয়ে বলাটা কিছুতেই সমীচীন নয়।" বৃহস্পতিবার লন্ডনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে জলিল বলেন, পদ ধরে রাখতে ওই সময় দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে বিরোধে না জড়ানো তার ভুল হয়েছিল। উপদেষ্টা পরিষদে রেখে দলের প্রধান অনেক জ্যেষ্ঠ নেতার সঙ্গে অন্যায় করেছেন বলেও তিনি অভিযোগ করেন। লন্ডনের বাংলা টিভিকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং ক্ষমতারোহণের পেছনে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা ছিল। জলিলের এ বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, "নির্বাচনের দিন সকল...

আনতর্জাতিক সহযোগিতার নতুন এক অধ্যায়ের জন্য তৈরি থাকতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধঃ ওবামা

Image
আনতর্জাতিক সহযোগিতার নতুন এক অধ্যায়ের জন্য তৈরি থাকতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধঃ ওবামা জাতিসংঘের ৬৪তম অধিবেশনে ভাষন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আনতর্জাতিক সহযোগিতার নতুন এক অধ্যায়ের জন্য তৈরি থাকতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘে ওবামার এটিই প্রথম ভাষণ। তিনি বলেন, কোন ইস্যুতে অন্য দেশের নিষক্রীয় থাকার পেছনে মার্কিন বিরোধিতা কাজ করে। সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা পর্যনত অন্যদের অপেক্ষা করা উচিত নহে। তিনি জাতিসংঘ সদস্য দেশগুলোকে এক সঙ্গে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বিশ্বের সমস্যার জন্য অন্যদের দোষারোপ করার মত সহজ কিছু নেই। একুশ শতকে দায়িত্ববান হওয়া ও নেতৃত্ব দেয়ার দাবি আরো অনেক বেশি। কোন দেশেরই অন্য দেশের ওপর আধিপত্য বিসতারের চেষ্টা করা উচিত নয়। ওবামা বলেন, বিশ্বের সব সমস্যা যুক্তরাষ্ট্রের এককভাবে সমাধান করা সম্ভব নয়। মার্কিন বিরোধিতার অজুহাতে অনেক দেশই সমস্যা সমাধানে নিষক্রীয় থাকে। বিশ্বের প্রধান প্রধান সমস্যা নিয়ে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর উদাসীন থাকার আর সুযোগ নেই। ওবামা তার ...

জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মব্যসততা

Image
জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মব্যসততা ভিওবিডি, নিউইয়র্ক থেকে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহসচিব বান কি মুন এর দেয়া নৈশভোজ ” ক্লাইমেট চেঞ্জ ওয়ার্কিং ডিনার” এ জাতিসংঘ মহসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবমার পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৪তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন সংক্রানত সমেমলনে অংশ নিয়েছেন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নিউইয়র্ক এসেই তিনি এ সমেমলনে অংশ নেন। একইদিনে তিনি জাতিসংঘ মহাসচিবের একটি নৈশভোজেও অংশ নেন। ২৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সমমানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই নৈশভোজের আয়োজন করেছিলেন। নৈশভোজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শেখ হাসিনার আসন ছিল তার পাশেই। ডিনার পার্টিতে পাশাপাশি বসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রীর নানা বিষয়ে মতবিনিময় হয়েছে। হৃদ্যতাপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ওবামা বাংলাদেশের প্রশংসা করে বলেন, জলবায়ু প্রতিরোধে উন্নত রাষ্ট্রগুলোকে আনতরিক অর্থে এগিয়ে আসার যে আহ্বান জেনেভা সমেমলনে আপনি (শেখ হাসিনা) করেছেন তা আমাকে অভি...