Posts

সভানেত্রী পদে শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম

Image
শেখ হাসিনা সভানেত্রী, সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক ঢাকা, জুলাই ২৪ সভানেত্রী পদে শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল দলের শীর্ষ দুই পদে তাদের নির্বাচিত করে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে। কাউন্সিল অধিবেশন থেকে বেরিয়ে কাউন্সিলররা বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান। সদ্য বিলুপ্ত কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল কাউন্সিল অধিবেশন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভানেত্রী পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তা সমর্থন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। "সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুলের নাম প্রস্তাব করেন শেখ ফজলুল করিম সেলিম এবং তা সমর্থন করেন মতিয়া চৌধুরী।" অসীম জানান, শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ এ দুটি পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দলের সভানেত্রীকে দেওয়া হয়েছে বলে অসীম জানান। রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার আওয়ামী লীগের দিনব্যাপী ক...

Bangladesh Awami League, a pioneer in practicing democracy within party

Image
Bangladesh Awami League, a pioneer in practicing democracy within party July 23,2009 Bangladesh Awami League, country's oldest political party, has given the nation not only the taste of freedom and sovereignty but also set a true example of practicing democracy within the party through regular councils amid all adversities. Over the last 60 years since its inception in 1949, the party came across many hurdles and even risks on the life of its leaders and now fully prepared to hold the 20th council to elect the new captain compatible to the 21st century. This is the party which awakened the nation for self-rule, clinched the historic victory in 1970 general election and organized the Great War of Liberation under the leadership of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. Awami League was born on June 23, 1949 at a meeting in the city's Rose Garden making Moulana Abdul Hamid Khan Bhasani and Shamsul Huq as the president and general secretary. The responsibility of...

আওয়ামী লীগের ১৮তম কাউন্সিল আজ

Image
আওয়ামী লীগের ১৮তম কাউন্সিল আজ যোগ দিচ্ছেন সাড়ে ৫ হাজার ডেলিগেট ।। সাইদুল ইসলাম ।। বাংলাদেশ আওয়ামী লীগের ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আনৱর্জাতিক কনভেনশন সেন্টারে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত হবে। সংগ্রাম এবং সাফল্যের ৬০ বছরের ঐতিহ্যকে ধারণ করে দলটি এবারের কাউন্সিল অনুষ্ঠান করতে যাচ্ছে। ৰুধা, দারিদ্র্য, নিরৰরতা, সন্ত্রাস ও শোষণমুক্ত এবং উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা উলেস্নখ করে কাউন্সিলে উদ্বোধনী ভাষণ দেবেন দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের সূচনা হবে। পৌনে ১০টায় উদ্বোধনী পর্ব শুরম্ন হবে। বিকাল ৩টায় শুরম্ন হবে কাউন্সিল অধিবেশন। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল পদত্যাগ করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করবেন। বাংলাদেশে তৃতীয় মেয়াদে ৰমতায় আসার পর এ কাউন্সিল আওয়ামী লীগের জন্য অত্যনৱ তাৎপর্যপূর্ণ। প্রতি তিনবছর পর পর দলের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও এবার তা অনুষ্ঠিত হচ্ছে দীর...

পদ্মা সেতু নির্মাণে আরও সহযোগিতার আশ্বাস এডিবির

Image
পদ্মা সেতু নির্মাণে আরও সহযোগিতার আশ্বাস এডিবির প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংক প্রধানের সাক্ষাত ।। বাসস ।। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তার সহযোগিতা আরো বাড়াবে। সফররত এডিবি’র প্রেসিডেন্ট হারো হিকো খুরদা গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় আলোচনাকালে এ আশ্বাস দেন। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক অর্থনেতিক উন্নয়নে ব্যাংকের আনুকূল্যসহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এডিবি’র সহায়তা প্রত্যাশা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার সরকারের গৃহীত পদৰেপসমূহ তুলে ধরে বলেন, ইতিমধ্যে তাঁর সরকার জনগণের দুর্ভোগ লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ৰমতার মধ্যে নিয়ে আসতে সমর্থ হয়েছে। তিনি কৃষি উপকরণ সহজলভ্য করাসহ কৃষকদের বিভিন্নভাবে সহায়ত...

আজ শামসুন্নাহার হল নির্যাতন দিবস

আজ শামসুন্নাহার হল নির্যাতন দিবস উম্মে কুলসুম কুসুম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাসুন্নাহার হলে ছাত্রী নির্যাতনের সাত বছর পুর্তি হল আজ। ২০০২ সালের ২৩ জুলাই রাতের অন্ধকারে ছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রদলের নেত্রীদের সেই নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করতে পারেনি। এদিকে বর্ষপূর্তিতে দেয়ালচিত্র অংকন, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মৌন মিছিল এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সেই ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সারাদেশে ওষুধ কারখানা পরিদর্শন হবে

Image
সারাদেশে ওষুধ কারখানা পরিদর্শন হবে ঢাকা, জুলাই ২৩ (টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে সারাদেশে ওষুধ কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক হয়েছেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন, "কমিটিতে তিনজন বিশেষজ্ঞ থাকবেন। তারা সারাদেশে ওষুধ প্রস্তুতকারী কারখানাগুলো পরিদর্শন করে এক্ষেত্রে সেখানে মানসম্মতভাবে ওষুধ তৈরি হয় কিনা, তা দেখবেন। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।" ওষুধ পরীক্ষার জন্য দেশে আধুনিক একটি পরীক্ষাগার স্থাপনের জন্য সরকারের কাছে সুপারিশও করেছে সংসদীয় কমিটি। দেশে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে দুটি ওষুধ পরীক্ষাগার থাকলেও সেখানে আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন। গঠিত কমিটির আহ্বায়ক নাজমুল ফার্মেসি বিষয়ে উচ্...

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মঙ্গলবার সকালে তার গুলশানের বাসভবনে জানাকীর্ণ সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক থেকে পদত্যাগের ঘোষণা দেন

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ পত্রে যা লিখেছেন আব্দুল জলিল দীনেশ দাস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মঙ্গলবার সকালে তার গুলশানের বাসভবনে জানাকীর্ণ সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক থেকে পদত্যাগের ঘোষণা দেন। তার আগে তিনি দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে একটি পদত্যাগপত্র লিখেছেন। সাতান্ন শব্দের এই নাতিদীর্ঘ পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘মাননীয় সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ মহোদয়া, বিগত কাউন্সিল অধিবেশনে আপনার আশীর্বাদপুষ্ট সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই। আমি সততা, নিষ্ঠা ও বিশ্বসৱতার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু অতীব দুঃখের সাথে আজকে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। অনুগ্রহ করে পদত্যাগপত্র গ্রহণ করে বাধিত করবেন। ধন্যবাদসহ বিনয়াবনত:- মো. আব্দুল জলিল ২১/৭/০৯’